বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
/ ৩১ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে হাসিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা। রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ রেলস্টেশনের সিগন্যাল রুমসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা খাতুন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই হাসিনা খাতুনকে স্টেশন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মহামন্দা লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি কয়েকজন শিক্ষার্থীর নজরে পড়লে তারা দ্রুত তাকে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি সরে যেতে অস্বীকৃতি জানান এবং রেললাইনের ওপরই অবস্থান করেন। মুহূর্তের মধ্যেই ট্রেনটি তার ঘাড়ের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। স্থানীয়দের ভাষ্যমতে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি পরিবার ও সমাজের আরও যতœশীল হওয়া প্রয়োজন। এমন ঘটনা প্রতিরোধে পরিবার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ