বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
/ ১৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

এনএনবি : লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম ভাষণে বলেছেন, ‘আমাদের (রাজনীতিবিদদের) আরও ভালো হতে হবে’ যুক্তরাজ্যের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তিনি জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন। দেশের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা রয়েছে বলেও জানান বার্নাম। পূর্বসূরি কিয়ার স্টারমারের পদত্যাগের পর বার্নাম জানান, দেশের মানুষ রাজনীতি নিয়ে বিরক্ত। জনস্বার্থ রক্ষায় রাজনীতিবিদদের আরও উন্নত ও দায়িত্বশীল হওয়া অবশ্যক। তিনি বলেন, “রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভাল কাজ করেনি।” তবে বার্নাম আরও ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। অতিরিক্ত লন্ডনকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ক্ষমতা পৌঁছে দেওয়াকে বার্নাম তার অন্যতম প্রধান অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। গত শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বার্নামের প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হয়েছিল। সেদিনের ভাষণে বার্নাম ৫ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েও তার সেইসব প্রতিশ্রুতি ও পরিকল্পনার অনেকগুলোই ভাষণে তুলে ধরেছেন বার্নাম।
২০১৬ সালের পর থেকে বার্নাম যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী। এ বিষয়ে তীব্রভাবে সচেতনতা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তার প্রজন্মের রাজনীতিবিদদের কাজের মান আরও বাড়াতে হবে। অতীতের ব্যর্থতা স্বীকার করে তিনি স্পষ্ট করেন, রাজনীতিবিদরা এতদিন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি, এবার পরিস্থিতি বদলাতে হবে। যুক্তরাজ্যের হারানো স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য এবং এই কাজে তিনি নিজের সবটুকু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়সংকট থেকে জনগণকে মুক্তি দিতে এবং তাদের কিছুটা ‘স্বস্তি’ দিতে আগামীকাল থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এই প্রকল্পগুলোর অর্থায়ন কীভাবে করা হবে, তা-ও স্পষ্ট করা হবে বলে জানান তিনি। দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বার্নাম বলেন, “আমি এখনই আমার পেছনের ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করব এবং দেশ থেকে গৃহহীনতা বা খোলা আকাশে ঘুমানোর অবসান ঘটাতে প্রথম নির্দেশটি জারি করব।” সরকারি কল্যাণ তহবিলের ব্যয় সাশ্রয়ী ও টেকসই উপায়ে কমিয়ে আনার লক্ষ্যে আরও বেশি কাউন্সিল হোম (সরকারি আবাসন) নির্মাণের কথাও জানান তিনি।
পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে তরুণদের কর্মসংস্থান ও মানসিক স্বাস্থ্যের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি। নিত্যপ্রয়োজনীয় উপাদানগুলোকে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং ব্রিটিশ শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের দীর্ঘমেয়াদি অগ্রগতির পথ সুনির্দিষ্ট করতে চলতি বছরের শেষদিকে যুক্তরাজ্যের জন্য একটি ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলেও তিনি জানান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ