বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীর সেই মেধাবী শিক্ষার্থী রাজুর দায়িত্ব নিল স্বপ্ন সুপার শপ
/ ৪১০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক॥ বিভিন্ন গণমাধ্যমে মোটা দাগে খবর প্রকাশের পড় অবশেষে বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় সারাদেশের মধ্যে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজুর পড়া লেখার দায়িত্ব নিয়েছেন স্বপ্ন সুপার শপ। এছাড়াও শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটি। দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মহিষাখোলা এলাকায় রাজুর বাড়িতে গিয়ে চেক হস্তান্তর ও রাজুর পড়া লেখার দায়িত্ব নেন তারা।এসময় উপস্থিত ছিলেন, স্বপ্ন সুপার শপের আঞ্চলিক ম্যানেজার রাসেল আল মামুন। জানা যাই, ওমর ওসমান রাজু কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে পরিবারের প্রথম সন্তান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় অংশ নিয়ে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পায় রাজু। কিন্তু পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো কোনভাবে সম্ভব না হওয়ায় দিনমুজরির কাজ করতেন তিনি। এমন খবর প্রকাশের পর তাকে সহযোগিতা করেছেন স্বপ্ন সুপার শপ। স্বপ্ন সুপার শপের জনসংযোগ ও গণমাধ্যম পরামর্শক মিরাজুল ইসলাম জানান, মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে ভর্তি হতে পারছেনা খবর পেয়েই তার শিক্ষাকার্যক্রমে আমরা সহায়তা করেছি। এছাড়াও তার পরিবারের হাতে সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তার করা হয়। রাজুর মতো প্রতিভাবান অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ও একই উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।এর আগে, জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে এসএসসি পাশ করেন। এবং ২০২৫ সালে ৪ দশমিক ৯২ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ