বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
/ ৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসির অশ্রুসিক্ত মুখ ভক্তদের হৃদয়ে নাড়া দিয়েছে। অনেকের দাবি, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ৩৯ বছর বয়সী ফুটবলার। তবে বিশ্বকাপ ফাইনালই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়—এমনটাই জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল। ফাইনালের পর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তারকা ফরোয়ার্ড বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। শিরোপা নির্ধারণী মাচের পর দলের অন্য ফুটবলারদের মতো তিনিও মিক্সড জোনে যাননি। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টেও অবসরের প্রসঙ্গ তোলেননি। তবে স্পেনের কাছে হারের কষ্ট প্রকাশ করে পোস্ট করেছেন মেসি। এদুলের দাবি, বিশ্বকাপকে বিদায় বললেও এখনো আর্জেন্টিনা অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেননি মেসি। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, টুর্নামেন্ট শুরুর আগেও ঘনিষ্ঠদের এমন কথা বলেননি। তাই স্পেনের বিপক্ষে ফাইনালটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ—এমন কথা বলার সুযোগ নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, সেই সময়ই মেসির ভবিষ্যৎ নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। আপাতত বিশ্বকাপ ফাইনাল হারের হতাশা কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন মেসি। এরপর ঠান্ডা মাথায় ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। পরবর্তী বিশ্বকাপ হবে ২০৩০ সালে। শুরুটা আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে হলেও বাকি ম্যাচগুলো হবে স্পেন, মরক্কো ও পর্তুগালে। আয়োজক দেশ হওয়ায় আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হতে যাওয়া বাছাইপর্বেও অংশ নেবে তিনবারের চ্যাম্পিয়নরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ