বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যাদবপুরে কবরস্থানের প্রাচীর নির্মাণের শুভ সূচনা ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ
/ ৪২ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ রবিবার (১৯ জুলাই) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুতুবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের পুরাতন পাড়া কবরস্থানের প্রাচীর নির্মাণকাজের শুভ সূচনা করা হয়েছে। এ উপলক্ষে কবরস্থানের প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশার এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কবরস্থানের নিরাপত্তা, সীমানা সংরক্ষণ এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে প্রাচীর না থাকায় কবরস্থানটি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল। প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে কবরস্থানের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি আরও সুরক্ষিত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন জনকল্যাণমূলক কার্যক্রমেরই অংশ। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়নের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা কবরস্থানের প্রাচীর নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মতে, এটি শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, বরং এলাকার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক উন্নয়নের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ