বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ইউএনও শাহীনুর আক্তার
/ ৯২ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখের হাসিই যেন একটি মানবিক সমাজের প্রতিচ্ছবি। সেই বার্তাকেই আরও দৃঢ় করতে আলমডাঙ্গার আমেনা নবী প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।রবিবার (৫ জুলাই) তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। শিশুদের শিক্ষা, পরিচর্যা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর আন্তরিক উপস্থিতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার করে।পরিদর্শনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।প্রতিবন্ধী শিশুদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মত দেন উপস্থিতরা।বিদ্যালয় সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী কর্মকর্তার এ সফরকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে বলেন, প্রশাসনের এমন আন্তরিকতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আরও মানবিক হবে। মানবিক রাষ্ট্র গঠনের পথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে আলমডাঙ্গায় একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ