বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলমের ৫২তম জন্মদিন উদযাপন
/ ৭৩ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ সংবাদপত্রের পাতায় মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সংগ্রামের গল্প তুলে ধরতে যিনি বছরের পর বছর নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই সাংবাদিক মো. বশিরুল আলমের জীবনের আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক আমাদের পত্রিকা-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক কুষ্টিয়ার কাগজ-এর ব্যুরো প্রধান মো. বশিরুল আলমের ৫২তম জন্মদিন। গতকাল রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এক আন্তরিক ও পারিবারিক পরিবেশে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়। সহকর্মীদের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রাণবন্ত উপস্থিতিতে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জামসেদুল হক মনি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (রুনু খন্দকার), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সম্পাদক সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, আবু জাফর, প্রচার সম্পাদক এস. এম. বিপ্লব মাস্টার, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক কবি মহসীনুজ্জামান চাঁদ, সাংবাদিক রাজু আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, বশিরুল আলম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে আলমডাঙ্গাসহ সমগ্র চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিকতা কামনা করেন উপস্থিত সবাই। জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নিজের জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত হয়ে মো. বশিরুল আলম মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার যে অঙ্গীকার নিয়ে পথচলা শুরু হয়েছিল, ভবিষ্যতেও সেই আদর্শ নিয়েই কাজ করে যেতে চান। সহকর্মীদের ভালোবাসা, শুভানুধ্যায়ীদের আন্তরিকতা এবং মানুষের অকৃত্রিম দোয়ায় আলোকিত এই জন্মদিন তাঁর আগামী দিনের পথচলাকে আরও দৃঢ় ও অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশাই সকলের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ