বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু ৩ কেন্দ্রে অংশ নিলেন ১,১৮৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ৩৯ জন
/ ৩৩ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ সারাদেশের সঙ্গে মিল রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং প্রতিটি কেন্দ্রে ছিল উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ২২৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১৮৫ জন এবং অনুপস্থিত ছিল ৩৯ জন। কেন্দ্রভিত্তিক উপস্থিতির হিসাবে আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৪৪১ জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২১৯ জন এবং হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নির্ধারিত পরীক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।পরিদর্শন শেষে ইউএনও শাহীনুর আক্তার বলেন, “স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।”পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি থাকলেও কেন্দ্রের অভ্যন্তরে ছিল সম্পূর্ণ নিরিবিলি ও পরীক্ষাবান্ধব পরিবেশ। প্রশাসনের নিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। যাতে প্রতিটি পরীক্ষার্থী নিরাপদ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ