বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা রেলস্টেশনে সিসি ক্যামেরা ও আলোকবাতি স্থাপন, রেলওয়ের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর
/ ৮১ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে চুয়াডাঙ্গার ঐতিহাসিক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে একটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ‘চ্যানেল ডিও’-এর চেয়ারম্যান মোহাঃ হাসিবুল হক (লিপু)-এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্টেশনে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও উচ্চক্ষমতাসম্পন্ন আলোকবাতি স্থাপন করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। রেলওয়ের পক্ষে উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ কাইজার আহমেদ। এ সময় আলমডাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, মোহাঃ হাসিবুল হক (লিপু)-এর পক্ষে প্রকল্প হস্তান্তর করেন তাঁর সহোদর ও চ্যানেল ডিও-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আবদুল্লাহ টিপু সুলতান, ডিরেক্টর অ্যাডমিন আবির আনম এবং ডিরেক্টর অপারেশন হাবিবুল করিম চঞ্চল। অনুষ্ঠানে ‘হাসিবুল হক লিপু সমর্থক গোষ্ঠী’-এর বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আলমডাঙ্গা একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হলেও দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলো ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অভাবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নারী, শিশু ও সাধারণ যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। নতুন সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে একজন সমাজসেবক হিসেবে মোহাঃ হাসিবুল হক (লিপু) নিজস্ব অর্থায়নে জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করেছেন, যা সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা এ উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্টেশনের উন্নয়নকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারাও। নিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রী জানান, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোকসজ্জার ফলে এখন স্টেশনে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাতের সময়ও নিশ্চিন্তে ট্রেনে যাতায়াত করা সম্ভব হবে বলে তারা মনে করেন। আলমডাঙ্গা রেলস্টেশনের নিরাপত্তা ও অবকাঠামোগত পরিবেশ উন্নয়নে এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে স্টেশনটির আরও আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়ন হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ