বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান
/ ৯৯ দেখা হয়েছে
বার : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০০ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।২০২৫-২৬ অর্থবছরের এডিপির অতিরিক্ত বরাদ্দের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মাসুদ পারভেজ রাসেল একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরেন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা ধরনের পরিবেশগত সংকটের মুখোমুখি। এসব বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।”উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সরকারি এ ধরনের কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ বাংলাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ