বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
/ ৩২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার ১৩ নম্বর কালিদাসপুর ইউনিয়নের সাদাব্রীজ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে কালিদাসপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান (৩৯)-কে আটক করা হয়। তিনি মৃত বজলুর রহমানের ছেলে। পরে তার হেফাজত থেকে ৪০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে আরও চারজন সহযোগী এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-২৮, তারিখ ২৭ জুন ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ