বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গার জুতা পট্টিতে মোবাইল কোর্ট মাদক আইনে ৭ জনের কারাদন্ড ও অর্থদন্ড
/ ৬৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার জুতা পট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত হলেন চারতলা এলাকার লক্ষণ ঘোষের ছেলে শ্রাবণ ঘোষ, কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন, আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মো. নাসিমুল, চারতলার মোড় এলাকার খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমান পিন্টুর ছেলে আযারুল ইসলাম, কোর্টপাড়ার আশরাফুলের ছেলে মো. লাল মিয়া এবং থানা পাড়ার সাধুয়া দাসের ছেলে সুজন দাস। ভ্রাম্যমাণ আদালতের রায়ে সুজন দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ছয়জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ