বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা অনুষ্ঠিত সবুজ উদ্যোক্তা তৈরিতে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ
/ ১২৬ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ তরুণদের দক্ষ, আত্মনির্ভরশীল ও পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি বেজড একটিভেশন সভা। বুধবার (২৪ জুন ২০২৬) চুয়াডাঙ্গার ওয়েভ ট্রেনিং সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় তরুণ-তরুণী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত ইয়ুথ গ্রীণ ইন্টানার্ণশীপ ডেভেলপমেন্ট প্রজেক্ট বর্তমানে চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য হলো তরুণদের মধ্যে সবুজ উদ্যোক্তা তৈরির মাধ্যমে পরিবেশবান্ধব ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু হাসেম, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, প্রাইম পলিটেকনিকের প্রেসিডেন্ট মো. ইমদাদুল হোসেন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. ফাহিম ফয়সাল এবং ওয়েব ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। সভায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কমিউনিটি বেজড কার্যক্রমের মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি অন্য আগ্রহী যুবকদেরও প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ