বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ অমলিন এক রাজনৈতিক ব্যক্তিত্ব এমদাদুল হক (ডাবু)
/ ৫৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা ব্যুরোঃ আজ ১৫ জুন। প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি, সাবেক উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য এমদাদুল হক (ডাবু)-এর প্রথম মৃত্যুবার্ষিকী।
১৯৬৯ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই জননন্দিত নেতা ২০২৫ সালের ১৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, এক বছর পরও তা পূরণ হয়নি। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন।
এমদাদুল হক (ডাবু) ছিলেন একজন সৎ, নির্লোভ, পরিচ্ছন্ন ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক কর্মী। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব পালন করেছেন উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে। পরবর্তীতে উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য হিসেবেও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। বরং মানুষের কল্যাণ, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং আদর্শিক রাজনীতির চর্চাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ নেতা, আর সাধারণ মানুষের কাছে ছিলেন সহজ-সরল ও মানবিক একজন মানুষ।
তাঁর সহকর্মীরা বলেন, এমদাদুল হক (ডাবু) ছিলেন এমন একজন নেতা, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শের প্রশ্নে কখনো আপস করেননি। রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আজ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, “জাতীয়তাবাদের চেতনা এবং এমদাদুল হক (ডাবু) ভাইয়ের নীতি, আদর্শ ও সংগ্রামী জীবন আমাদের সবসময় উজ্জীবিত করবে। তাঁর দেখানো পথ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রথম মৃত্যুবার্ষিকীতে এই প্রিয় নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ