বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গা থানার হাড়গাড়ীতে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সিলেবাস বিতরণ শুরু
/ ৬২ দেখা হয়েছে
বার : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে “হাড়গাড়ী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬” এর সিলেবাস আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১২ জুন ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় হাড়গাড়ী খেলার মাঠে হাড়গাড়ী যুব, ক্রীড়া ও উন্নয়ন সংঘের উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা ডা. লিয়াকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামের উন্নয়নমূলক যেকোন উদ্যোগে তিনি সর্বদা পাশে থাকবেন এবং ভালো কাজের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। সভায় আরও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আরাফাত রহমান, সিনিয়র সহ-সভাপতি নাসিম, প্রচার সম্পাদক সজীব, প্রবাসী রহমান, জুয়েলসহ সংঘের সদস্য হাবিব, মুত্তাকিন, লাল মিয়া, মুন্না এবং অন্যান্য নেতৃবৃন্দ ও বৃত্তিতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা। বক্তারা তাদের বক্তব্যে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভায় বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রচারণা কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত উপস্থাপন করা হয়। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পরীক্ষার সিলেবাস বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধাবৃত্তি ২০২৬ এর প্রধান পৃষ্ঠপোষক মোঃ শাফায়েত হোসেন শাফা। উলে¬খ্য, এই উদ্যোগটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনা বিকাশের একটি প¬্যাটফর্ম। আয়োজকরা আশা করছেন, এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে এবং গ্রামের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ