বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

“সীমান্তে মানবিক সংকট সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে হবে হবে সমাবেশে বক্তারা
/ ৮৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের পরিপন্থী।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, সীমান্তে পুশইন ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। এ ধরনের পদক্ষেপ সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা ও মানবিক সংকট সৃষ্টি করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা মাওলানা হাফিজুর রহমান, তারবিয়াত সম্পাদক জিয়াউল হক এবং শাখাওয়াত হোসেন। তারা বলেন, নো-ম্যানস ল্যান্ডে মানুষকে আটকে রাখা কিংবা জোরপূর্বক সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়নের মাওলানা মহিউদ্দিন, হাসাদাহ ইউনিয়নের মাওলানা ইসরাইল হোসেন, সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক এবং বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান। বক্তারা বলেন, সীমান্ত হত্যা, পুশইন এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইন নয়, মানবিক মূল্যবোধেরও পরিপন্থী। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সীমান্তে যেকোনো ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন মাহফুজুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ