বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ইউপি চেয়ারম্যান সমিতির ফুলেল শুভেচ্ছা
/ ১৩৬ দেখা হয়েছে
বার : বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ইউপি চেয়ারম্যান সমিতি। এ সময় সমিতির সভাপতি ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন ইউপি চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা পরিষদ। এ সময় ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন বলেন, “জনগণের কল্যাণে কাজ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, নবনিযুক্ত প্রশাসক মহোদয় জেলার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আনবেন।”অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যানরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে নবনিযুক্ত প্রশাসক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ