বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
/ ১০১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, উত্তম চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন ২০২৬ ইং) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আন্তরিকতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো এবং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীলতা, শৃঙ্খলা, সংস্কৃতিচর্চা ও খেলাধুলার মাধ্যমে বিকশিত করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যতœবান হওয়ার আহ্বান জানান এবং শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, একটি উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ