বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক ভূমিসেবায় স্বচ্ছতা, দ্রুত নামজারি ও রেকর্ড সংরক্ষণে গুরুত্বারোপ
/ ১০০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভূমিসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে উপজেলা ভূমি অফিস ও পৌর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার।মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস ও পৌর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আক্তার। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসের চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জমির নামজারি সম্পন্ন, নিয়মিত খাজনা আদায় এবং নাগরিকদের অন্যান্য ভূমিসেবা যথাযথভাবে প্রদান করা হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।এছাড়াও তিনি অফিসের রেকর্ড রুম, জমাভাগ সংক্রান্ত নথি, ভিপি রেজিস্টার, লিজ মানি আদায় রেজিস্টার এবং ভূমি উন্নয়ন কর আদায় রেজিস্টার পরিদর্শন করেন। গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক অফিসের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও নাগরিকবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অফিস ভবনের প্রয়োজনীয় সংস্কার, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমাতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শন ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা বাড়াবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সেবা পেতে উৎসাহিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ