বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে লিপুর মানবিক হাত নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ অনুদান, উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার
/ ৪৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক (লিপু)। দ্বীনি শিক্ষা ও এতিম শিশুদের কল্যাণে তাঁর আন্তরিক সহমর্মিতা স্থানীয় মানুষের হৃদয়ে নতুন আশার আলো জাগিয়েছে। গতকাল আলমডাঙ্গা পৌর এলাকার “নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং”-এ উপস্থিত হয়ে তিনি প্রতিষ্ঠানটির জন্য বিশেষ আর্থিক অনুদান প্রদান করেন। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানে তিনি অনুদানের অর্থ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।অনুষ্ঠানে এতিম শিশুদের সারিবদ্ধ উপস্থিতি, কোমল কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং অতিথিদের জন্য আন্তরিক অভ্যর্থনা পুরো পরিবেশকে এক অনন্য আবেগময় আবহে রূপ দেয়। উপস্থিত অনেকেই বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনুদান প্রদানকালে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক (লিপু) বলেন,“এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক কাজ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান ও এতিম শিশুদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। মেয়র পদপ্রার্থী লিপুর এমন মানবিক উদ্যোগে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়া অনেকের চোখেই ছিল আবেগের অশ্রু—যেন মানবতার এই বন্ধনই সমাজকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ