আলমডাঙ্গা ব্যুরো ॥ একটি স্বনামধন্য জাতীয় পত্রিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে আলমডাঙ্গা উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের হতদরিদ্র আসমানের ভবঘুরে ছেলে রানা আফান্দি নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মন্তব্য করেন, যেখানে ওই জাতীয় পত্রিকাকে নিয়ে তুলনামূলকভাবে বিতর্কিত অভিমত প্রকাশ করা হয়। মন্তব্যে পত্রিকাটিকে ইউটিউব চ্যানেলের তুলনায় “দুর্বল” হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহল, সংশ্লিষ্ট জাতীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সচেতন নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, জাতীয় গণমাধ্যম দেশের তথ্যপ্রবাহ, জনসচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এ ধরনের তুলনামূলক ও অবমাননাকর মন্তব্য গণমাধ্যমের মর্যাদার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখলেও অনেকে এটিকে দায়িত্বশীল আচরণের অভাব হিসেবে অভিহিত করেছেন।ঘ অন্যদিকে, এলাকাবাসীর একটি অংশ জানান, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ আদম ব্যবসায়ী হিসেবে পরিচিত বিভিন্ন মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারনা করেন। গ্রামের নিরীহ মানুষকে মাদক সেবনকারী হিসেবে ধরিয়ে দেওয়ার হুমকি দেখিয়ে সুবিধা ভোগ করে থাকে।এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিচিত। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল। তাঁরা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করা বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে।


