বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় ভূমিসেবা মেলা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
/ ৪৬ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ “জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো ভূমিসেবা মেলা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৩টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ রাসেল। সভাপতিত্ব করেন জনাব শাহীনুর আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ হোসেন পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে ভোগান্তি কমার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ সময়ের দাবি। জনগণের হয়রানি কমিয়ে দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ইউএনও শাহীনুর আক্তার বলেন, ভূমি অফিসকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। নাগরিক সেবাকে সহজীকরণের মাধ্যমে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা ভূমি অফিস, আলমডাঙ্গা এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ