বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গার  জাতীয় শিক্ষা পদকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত নাসির উদ্দীন এটম
/ ৩৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটি মানুষ গড়ার এক মহান ব্রত। এই ব্রতকে যারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাস্তবে রূপ দেন, তাঁদের সম্মান জানাতেই আয়োজন করা হয় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা। এ বছরের প্রতিযোগিতায় আলমডাঙ্গা উপজেলায় এক নতুন গৌরবের সংযোজন ঘটিয়েছেন দুই নিবেদিতপ্রাণ শিক্ষক।জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাসির উদ্দীন এটম। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সততা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো আলমডাঙ্গা উপজেলার শিক্ষা পরিবারের জন্য এক গর্বের বিষয়। কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন—একজন পথপ্রদর্শক, অভিভাবক ও অনুপ্রেরণার প্রতীক। বিদ্যালয়ের পাঠদানকে আরও আনন্দময় ও আধুনিক করতে তাঁর অবিরাম প্রচেষ্টা ইতোমধ্যেই শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এই স্বীকৃতি নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে। তাঁর এই অর্জনে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করার এই অভিযাত্রায় এই গুণী শিক্ষকের আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক—এমনই প্রত্যাশা এলাকাবাসীর।তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন সকল শুভানুধ্যায়ী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ