বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় ৯ মাদক কারবারি গ্রেফতার
/ ৫০ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিক নির্দেশ নায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইল-এর নেতৃত্বে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে ২০২৬ তারিখে দায়ের করা আলমডাঙ্গা থানার এফআইআর নং-৩৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মাদারহুদা গ্রামের সাগর আলী (২৬), জুবায়ের হোসেন ও ইয়াছিন আরাফাত কোকোকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৯ মে দায়ের হওয়া এফআইআর নং-৩২ মামলায় গোবিন্দপুর মাঠপাড়ার সুমন ওরফে প্রান্ত (২৯) গ্রেফতার হন। একইভাবে ১৩ মে দায়ের হওয়া এফআইআর নং-১৯ মামলায় নতিডাঙ্গা বাজারপাড়ার তিব্র আলী (২৪) ও লিখন হোসেন (২৫) কে আটক করা হয়। অপরদিকে ৯ মে দায়ের হওয়া এফআইআর নং-১১ মামলায় জামাজমী বাগানপাড়ার অনিক (১৯) এবং ৭ মে দায়ের হওয়া মামলা নং-০৯ এ গোবিন্দপুর মাঠপাড়ার সোহেল রানা (৩৮) ও কালিদাসপুরের সাদ্দাম হোসেন (৩০) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ