বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
/ ৬৯ দেখা হয়েছে
বার : সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলার অগ্রগতি, নিষ্পত্তির হার, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ সাইদুজ্জামান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইউনিয়নভিত্তিক মামলার লক্ষ্য ও নিষ্পত্তির চিত্র তুলে ধরেন। তিনি গ্রাম আদালতের সার্বিক অগ্রগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকও উপস্থাপন করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, “প্রত্যেকটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের বিকল্প নেই।” তিনি সংশ্লিষ্টদের গ্রাম আদালতের নথিপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের বাজেটে গ্রাম আদালতের জন্য আলাদা বরাদ্দ রাখতে হবে এবং সেই বরাদ্দ কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে ব্যয় করতে হবে। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মাইকিংয়ের পাশাপাশি পোস্টার ও লিফলেট বিতরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ