বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দেশে ফিরেই জিয়ার আদর্শে শ্রদ্ধা, দোয়া ও অঙ্গীকারে আলমডাঙ্গার প্রবাসী নেতা লিপু
/ ৫৪ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে নীরবে সক্রিয় থাকা আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক (লিপু) দেশে ফিরেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তিনি প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দেশে ফিরে প্রথমেই দলীয় আদর্শ ও ত্যাগের প্রতীক নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোয় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রবাসে থেকেও দলের প্রতি হাসিবুল হক (লিপু)-র যে দায়বদ্ধতা ও আবেগ রয়েছে, তা তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসিবুল হক (লিপু) বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও উন্নয়নের প্রতীক। আর দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁদের আদর্শ বুকে ধারণ করেই আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা কখনো কমেনি। দেশের উন্নয়ন, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ। আলমডাঙ্গা উপজেলার রাজনৈতিক অঙ্গনে হাসিবুল হক (লিপু) একজন পরিচিত মুখ। প্রবাসে সফল ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। তাঁর দেশে ফেরা এবং দলীয় নেতাদের মাজার জিয়ারতকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝেও নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী নেতাদের এমন আবেগঘন সম্পৃক্ততা দলীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ