বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ক্ষুধার্ত পথপ্রাণীর মুখে এক টুকরো খাবার তুলে দেওয়ার আহ্বান জানাল “জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থা”
/ ৭৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ ব্যস্ত শহরের কোলাহল, মানুষের দৌড়ঝাঁপ আর জীবিকার কঠিন বাস্তবতার মাঝেও প্রতিদিন অসংখ্য অবহেলিত প্রাণী নীরবে লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। রাস্তার ধারে ক্ষুধার্ত চোখে তাকিয়ে থাকা কুকুর কিংবা বিড়ালগুলো যেন আমাদের মানবিকতার দোরগোড়ায় প্রতিনিয়ত কড়া নাড়ে। অথচ সামান্য একটু সহানুভূতি আর প্রতিদিন মাত্র ১০ টাকার একটি ছোট উদ্যোগই বদলে দিতে পারে তাদের একটি দিনের গল্প। “জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা” এমনই এক মানবিক বার্তা ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের মাঝে। সংগঠনটির মতে, প্রতিদিনের আয় যদি ১০০০ টাকা হয়, তবে তার মাত্র ১ শতাংশ—অর্থাৎ ১০ টাকা খরচ করলেই একটি ক্ষুধার্ত প্রাণীর মুখে খাবার তুলে দেওয়া সম্ভব। এমনকি কারও আয় ৫০০ টাকা হলেও সেই ১০ টাকা তার নাগালের বাইরের কিছু নয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন মাত্র একটি রুটি কিংবা সামান্য খাবার কিনে রাস্তার কোনো ক্ষুধার্ত কুকুর বা বিড়ালকে খাওয়ানো যেতে পারে। মাস শেষে যার খরচ দাঁড়ায় মাত্র ৩০০ টাকা। কিন্তু এর বিনিময়ে যে ভালোবাসা, মায়া, দোয়া ও মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা কোনো অর্থমূল্যে পরিমাপ করা সম্ভব নয়। পথপ্রাণীদের প্রতি সহানুভূতি দেখানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষারও একটি অংশ বলে মনে করছেন সচেতন মহল। কারণ মানুষ ও প্রাণীর সহাবস্থানই একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলে। সংগঠনটির সদস্যরা জানান, “আমাদের কাছে ১০ টাকা হয়তো খুব ছোট একটি অঙ্ক, কিন্তু একটি ক্ষুধার্ত প্রাণীর কাছে সেটিই হতে পারে একবেলা খাবার, বেঁচে থাকার শেষ আশ্রয়। ছোট ছোট এই মানবিক কাজগুলোই একদিন সমাজে বড় পরিবর্তন আনবে।”তারা আরও বলেন, একদিন নিজের হাতে কোনো পথপ্রাণীকে খাবার খাইয়ে দেখলেই বোঝা যাবে—একটি প্রাণীর তৃপ্ত চোখে তাকানোর অনুভূতি কতটা গভীর মানসিক শান্তি এনে দেয়। মানবিক সমাজ গঠনে এমন ছোট ছোট উদ্যোগই হতে পারে বড় প্রেরণা। কারণ পৃথিবী শুধু মানুষের জন্য নয়, সকল প্রাণের জন্যই সমানভাবে বাসযোগ্য হওয়া উচিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ