বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা
/ ৮৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ পান্না আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে আলমডাঙ্গা প্রেসক্লাব। বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-১ মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলু, প্রভাষক শেখ শফিউজ্জামান এবং বহুরুল ইসলাম প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও পান্না আক্তার বলেন, “এই উপজেলায় এসেছি অল্প সময়, আর এর মধ্যেই আলমডাঙ্গা আমার কাছে খুব প্রিয় একটি জায়গা হয়ে উঠেছিল। যে পদে আছি সেখানে বদলি স্বাভাবিক বিষয়। তবে এই উপজেলার মানুষকে সত্যিই মিস করবো। বিশেষ করে আলমডাঙ্গা প্রেসক্লাব সবসময় আমার পাশে ছিলেন। দূরে চলে গেলেই যে ভুলে যাবো, বিষয়টি এমন নয়। ভালো কাজের জন্য সবসময় দোয়া থাকবে।” এসময় প্রেসক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কর্মদক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি আলমডাঙ্গাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ