বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় জনস্বার্থে কঠোর প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও শাহীনুর আক্তারের মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা
/ ১১৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:০০ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ একটি শহর তখনই প্রাণ ফিরে পায়, যখন তার রাস্তা মানুষের জন্য উন্মুক্ত থাকে, ফুটপাত পথচারীর নিরাপদ চলাচলের স্থান হয় এবং খাবারের দোকানগুলোতে নিশ্চিত হয় স্বাস্থ্যকর পরিবেশ। জনদুর্ভোগ কমাতে ও নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার মাঠে নামলো আলমডাঙ্গা পৌর প্রশাসন। মঙ্গলবার ০২ জুন ২০২৬ ইং তারিখে আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব শাহীনুর আক্তারের নেতৃত্বে পৌর এলাকার হাইরোড ও আলিফউদ্দিন রোডে পরিচালিত হয় মোবাইল কোর্ট অভিযান। অভিযানে ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছিলেন না, বাড়ছিল যানজট ও বিশৃঙ্খলা। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রশাসক শাহীনুর আক্তার সরাসরি ব্যবসায়ী ও চালকদের সতর্ক করেন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও দেন তিনি। অভিযান চলাকালে বিভিন্ন ফাস্টফুড, কনফেকশনারি ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে “অধিকারী মিষ্টান্ন ভান্ডার”-কে ৭ হাজার টাকা এবং “কুটুমবাড়ি মিষ্টান্ন ভান্ডার”-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, “জনগণের নিরাপদ চলাচল ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে আলমডাঙ্গা পৌর এলাকায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি পাবে। নাগরিক স্বার্থ রক্ষায় প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ