বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

খুলনা বিভাগে সেরা স্ক্রিনিং পারফরমেন্স সম্মাননা পেল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ
/ ৪৪ দেখা হয়েছে
বার : শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এবার খুলনা বিভাগের সেরা স্ক্রিনিং পারফরমেন্স সম্মাননা অর্জন করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ। “ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের আওতায় জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত পারফরমেন্স মূল্যায়নে খুলনা বিভাগের জেলা ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরমেন্স সম্মাননার জন্য নির্বাচিত হন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। শনিবার (১৬ মে ২০২৬) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক গর্বিত ও আনন্দঘন অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের ধারাবাহিক উদ্যোগ এ সাফল্যের মূল ভিত্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডা. শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্বাস্থ্যকেন্দ্রে নারীদের মাঝে সচেতনতা কার্যক্রম, নিয়মিত স্ক্রিনিং সেবা এবং আধুনিক তথ্যভিত্তিক ট্র্যাকিং কার্যক্রম পরিচালনার ফলে স্বল্প সময়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবার আওতায় এনে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। সম্মাননা গ্রহণ শেষে ডা. শারমিন আক্তার বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। ভবিষ্যতেও আমরা নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।” এ অর্জনে আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য বিভাগে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, বরং আলমডাঙ্গার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ