বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চুয়াডাঙ্গায় হামের প্রার্দুভাব: ৮ মাসের শিশুর মৃত্যু, আতঙ্কে অভিভাবকরা
/ ৭৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা জেলায় আবারও হাম-এর উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমির হামজা নামে আট মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের বাসিন্দা ইব্রাহিমের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে অসুস্থ অবস্থায় আমির হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে জেলায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই ওয়ার্ডে ৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে ১৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, দুজন শিশুর মৃত্যু পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ