বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৮০ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

আলমডাঙ্গা, ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাগর জুয়েল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী তাহমিদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, তথ্যসেবা অফিসার স্নিগ্ধা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সহ-সভাপতি আকতার জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা আমির শফিউল আলম বকুল, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা এবং আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং অবকাঠামোগত নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণের কল্যাণে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করবে। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ পান্না আক্তার বলেন, উপজেলা প্রশাসন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুসরণ করে আলমডাঙ্গাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। এতে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ