বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
/ ৮৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিক্ষা সহায়তা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে আলমডাঙ্গা মডেল মসজিদ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের একাগ্রতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুসসালাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আফিয়া নূর ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাওঃ সাহিন সাহিদ এর সঞ্চালনায় এবং স্থানীয় বিশিষ্টজন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর। সচেতন মহলের মতে, আফিয়া নূর ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, মেধার বিকাশ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ