বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: চুরি ও মাদক মামলাসহ গ্রেফতার ১৪
/ ৯০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও মাদক মামলার আসামিসহ পরোয়ানাভুক্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার ২ জন, মাদক মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ১০ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। চুরি মামলায় গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা থানার মামলা নং-২১,জিআর- ৭৭/২৬, ধারা ৩৭৯ পেনাল কোডের এজাহারনামীয় আসামি মোঃ আলাউদ্দিন ওরফে আলাল (৫৩) এবং তার ছেলে মোঃ শাকিব (২৩)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার স্বরূপকাঠি চকপাড়া পোড়াদহ এলাকায়। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হয়েছেন আলমডাঙ্গা উপজেলার জেহালা এলাকার মোঃ তারেক সরদার (৩৬) এবং কান্তপুর গ্রামের রাতুল হাসান সোহাগ (২২)। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— রনি ইসলাম (২৮), রেজাউল হক (৪৯), সাইফুল, মিজানুর রহমান ওরফে মিজান, জামিরুল ইসলাম, বিপুল (২৭), খাইরুল ইসলাম, মোছা. বিথী (২১), মোছা. বিলকিচ (৪৫) এবং মোছা. স্মৃতি খাতুন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে আলমডাঙ্গা থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ