বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

/ ১০২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে মতামত দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ওয়াজেদ আলী, নায়েব আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, জাতির ইতিহাসে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালনের জন্য সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবস দু’টি উদযাপনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ