বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১
/ ৭২ দেখা হয়েছে
বার : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন নতিডাঙ্গা গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সজিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। ধৃত সজিব হোসেন নতিডাঙ্গা (পুরাতন মসজিদপাড়া) এলাকার মোঃ মঙ্গল হোসেনের ছেলে। তার কাছ থেকে ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-০৮, তারিখ ০৪/০৩/২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ