বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জামজামি ইউনিয়নের মধুপুরে বিএনপির জরুরি মতবিনিময় সভা সভাপতি মোতালেব মোল্লার পদত্যাগের দাবিতে উত্তপ্ত আলোচনা
/ ১০২ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর (৫ নম্বর ওয়ার্ড) বিএনপির উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের সমস্যা চিহ্নিত করা এবং অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা—এসব বিষয়কে কেন্দ্র করে সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কমিটির ‘সুপার ফাইভ’ সদস্য আবু বকর তার বক্তব্যে গ্রামের কবরস্থানের ফান্ডের অর্থের হিসাব নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, হিসাবের স্বচ্ছতার অভাবে এলাকায় বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোতালেব মোল্লার পদত্যাগ দাবি করেন। তার এ বক্তব্য সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ বিষয়ে অন্যান্য বক্তারাও তাদের মতামত তুলে ধরেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও সমস্যার সমাধানের আহ্বান জানান। তারা বলেন, দলের অভ্যন্তরীণ যেকোনো সংকট সংলাপ, স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সমাধান করা সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন আলমগীর মাস্টার, শহিদুল ইসলাম, বাবলুর রহমান ও আয়ুব হোসেন। তারা সবাই দলীয় ঐক্য অটুট রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীরা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ