বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলমডাঙ্গায় পিতাকে হত্যাচেষ্টা, ১৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
/ ১৪৫ দেখা হয়েছে
বার : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ১৪ জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক (৪৮) গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, রাত আনুমানিক ৯টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে। এতে এনামুল হক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলার এক পর্যায়ে অভিযুক্তরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। হামলার সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় একাধিক সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ভুক্তভোগীর ছেলে অভিযোগে আরও দাবি করেন, অভিযুক্তরা তার পিতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ