কাগজ প্রতিবেদক ॥ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মো. কোরবান আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মো. কোরবান আলীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে আজও স্মরণীয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


