বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি ঃ অধ্যক্ষ সোহরাব উদ্দিন
/ ৭৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সংকট এবং মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়নের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এলাকার মানুষ ও উন্নয়ন খাতে চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক মোঃ আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১- দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। শিক্ষা, চিকিৎসা খাতে ২ লাখ এবং উন্নয়ন খাতে প্রায় ৮ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ফুয়াদ রেজা ফাহিমসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন ছিল এ দেশের সকল অসহায় মানুষকে আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করা। তারই আলোকে আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব এ জেলার সকল অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা, শিক্ষা এবং রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা ও গোরাস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা সঠিক যাছাই-বাছাই’র মাধ্যমে আমি সেই দায়িত্বপালনে আপনাদের সকলের সহযোগীতা চাই। আশা করি পুর্বে জেলা পরিষদের যে অনিয়ম, সঠিক ভাবে সব কিছু বন্টন হয়নি। আবার যা হয়েছে তা যাছাই-বাছাই না করেই করা হয়েছে। তিনি বলেন, আমি থাকতে কুষ্টিয়া জেলা পরিষদের কোন দুর্নীতি অনিয়ম হবে না। যদি কোন অনিয়মের খবর আপনারা পান আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ