কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, ক্রমাগত ফুটবল, ক্রীকেট সব ধরণের ক্রীড়া চর্চ্চা অব্যহত থাকলে আমাদের যুব সমাজ, মাদক-সন্ত্রাস থেকে মুক্তির পাশাপাশি শারিরিক-মানসিক বিকাশ সাধনে সহায়তা করবে। গতকাল সোমবার সন্ধায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কলেজ আয়োজিত ৩৬ জুলাই নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কুষ্টিয়া ইসলামী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতানের সভাপতিত্বে উদ্ধোন পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ সোহরাব উদ্দিন আরও বলেন, বিগত সরকারের সময়ে যুব সমাজকে ক্রীড়া এবং সৃষ্টিশীল কর্মের পরিবর্তে মাদক, সন্ত্রাসী কর্মকান্ডে বেশি ব্যবহার করা হয়েছে। কিন্ত আমাদের সরকারের পরিকল্পনা হচ্ছে উল্টো সরকার চান আগামীর বাংলাদেশ হবে একটি কর্মঠ, উদ্যমী, ক্রীড়ামোদী যুব সমাজ ভিত্তিক রাষ্ট্র। যেখানে দেশের কৃষি, শিল্প, ক্রীড়া, এমনকি রাষ্ট্র পরিচালনার কাজেও যুবকরাই অগ্রণী ভুমিকা রাখবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আমরা জেলা পরিষদের উদ্যোগেও কুষ্টিয়া জেলা জুড়ে ফুটবলসহ নানা ক্রীড়া চর্চ্চার আয়োজন করা হচ্ছে। তিনি জুলাইকে স্বরণ করে নাইট ফুটবলের আয়োজনকে স্বাগত জানান। কুষ্টিয়া সদর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মেজবাহুর রহমান পিন্টু। চারদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের জুলাই যোদ্ধাদের অংশগ্রহনে এ ফুটবল টুর্নামেন্ট চলবে।


