বশিরুল আলম, আলমডাঙ্গা ব্যুরো ॥ মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে আলমডাঙ্গায় আবারও কঠোর অব¯’ানের বার্তা দিয়েছে প্রশাসন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জি পরিদর্শক এস. এম. শাহীন পারভেজ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. লিটন (পিতা: মৃত ফজল), গ্রাম: গোবিন্দপুর মণ্ডলপাড়া, আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬ (৫) অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। তর“ণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।


