শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ আলমডাঙ্গা রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত: মাদক মামলায় যুবকের এক বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরিয়ে নিল বিএসএফ ট্রেনের যাত্রা বিরতি বহাল রাখার দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি ! লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে কাতলা মাছ চাষ পদ্ধতি: গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান
সদ্যপ্রাপ্ত

প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা
/ ৫৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ মহান মুক্তিযুদ্ধের কলম সৈনিক, ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুলাই বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দিশা টাওয়ার কনফারেন্স হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে।
প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভাসাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী মহান মুক্তিযুদ্ধের কলম সৈনিক, ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার কনফারেন্স হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। আন্দোলনের বাজার ডিজিটালের আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন স্বাধীনতা, ন্যায়, সত্য ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপসহীন এক সংগ্রামী সাংবাদিক। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত ‘স্বাধীন বাংলা’র সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়া তিনি সাপ্তাহিক ‘মশাল’, ‘ইস্পাত’ ও পাক্ষিক ‘সমীক্ষা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্র জগতে অবদান রাখেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকতার মাধ্যমে তিনি মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন।
স্মরণসভায় ওয়ালিউল বারী চৌধুরীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ