বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

খোকসায় ছিনতাই আতঙ্কে সাধারন জনগন
/ ৪৭ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

খোকসা প্রতিনিধি ॥ চরমপন্থীদের দাপটে কুষ্টিয়ার খোকসায় ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। খোকসা থানার অফিসার ইনচার্জ যোগদানের পরই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ে কড়া হুশিয়ার দিয়ে ছিলেন। সন্ত্রাস,চাঁদাবাজ, মাদক, চোর, ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবেন। প্রথমেই আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান শুরু করেন। তবে সপ্তাহ পেরুতেই মাথাচারা দিয়ে উঠেছে দূর্বৃত্তরা।ভেঙে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থা।একের পর এক ঘটনা ঘটিয়েছে অপরাধীরা। এতে গত এক সপ্তাহে খোকসার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের নকশাপাড়া বাজারের রেলের পাশে পাকা রাস্তার উপর থেকে আনুমানিক রাত ৪টার দিকে ভ্যান চালক ও কৃষকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পেয়াজের ভ্যানসহ নিয়ে চলে যায় ছিনতায়কারীরা।ভুক্তভোগী কাইয়ুম শেখ ও ভ্যান চালক ফারুক ধুশুন্ডু গ্রামের বাসিন্দা। জানিপুর ইউনিয়নের নাগড়পাড়া গ্রামের বাসিন্দা সুজন বিশ্বাসের বাড়িতে সংঙ্গবদ্ধ চোর চক্র গোয়াল ঘরের তালা ভেঙে দুই গরু চুরি নিয়ে যায়। শোমসপুর ইউনিয়নের চকহরিপুর দাখিল মাদ্রাসার কাছ থেকে আনুমানিক রাত নয়টার দিকে চলন্ত ভ্যান ঠেকিয়ে চালকের মাথায় আঘাত করে ছিনতায়কারীরা নগদ টাকা ও ভ্যান নিয়ে যায়। ভুক্তভোগী আরিফুল ইসলাম গোপগ্রামের বাসিন্দা। নিচিন্ত বাড়িয়া গ্রামে মোজাফফরের বাড়ি থেকে কুরবানির যোগ্য দুটি গরু চুরি করে নিয়ে যায়। ছিনতায়ের কবল থেকে রক্ষা পায়নি সরকারী খাল খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর। ১৩ই মে রাত আনুমানিক একটার দিকে খোকসা ইউনিয়নে মোড়াগাছা নামক স্থানে চলমান সরকারী খাল খনন কাজে বাধা দিয়ে ড্রাইভারের মাথায় আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র নিয়ে মুখ বাধা কয়েকজন হামলা চালিয়ে মটর সাইকেল,ফোন,ছিনতাই করে ও পেট্রোল ঢেলে এক্সেভেটর পুরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। জয়ন্তী হাজরা ইউনিয়নে ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ ই মে রাতে নির্মানাধীন ভবনে হামলা চালায় দূর্বৃত্তরা। ভবনের সামনের কিছু অংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে। জয়ন্তীহাজরা ইউনিয়নে উত্তর শ্যামপুর গ্রামে রতি কান্ত বিশ্বাসের বসত ঘরের দরজা ভেঙে নগদ অর্থ, ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরচক্র। জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া আমতলা সুন্নতের বাড়িতে ঘরের টিন কেটে চুরির ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। সে সময় মোবাইল ফোন ও বিভিন্ন জিনিস নিয়ে যায়। সুশীল সমাজের প্রতিনিধি ও খোকসা আইন শৃঙ্খলা কমিটির সদস্য শেখ সাইদুল ইসলাম প্রবীন বলেন,গত দুই মাসে আইন শৃঙ্খলার কোন মিটিং হয়নি। গরু চুরি ভ্যান ছিনতাই এ গুলো কাম্য নয়। কিছুটা হলেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। প্রশাসনের উচিৎ ঈদের সামনে আইন শৃঙ্খলা জোরদার করা। খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের মুঠো ফোনে জানান,গরু চুরির বিষয়ে খোকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে আমরা দেখছি। তবে বিভিন্ন ঘটনার বিষয়ে কিছু কিছু অভিযোগ আচ্ছে। আমরা গ্রাম পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে পাহারা জোরদার করেছি পুনরায় যেন এ ধরনের ঘটনা না ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ