কাগজ প্রতিবেদক ॥ মাদক, সন্ত্রাস নয় চাই ক্রীড়ামোদী যুব সমাজ এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল. বিশিষ্ট সমাজ সেবক, গণমানুষের নেতা ওমর ফারুক।
গতকাল মিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ শেষে তিনি এলাকার যুবকের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি চাই এলাকার যুব সমাজ মাদক ও সন্ত্রাস থেকে মুক্তিপাক। নেশাগ্রস্থ্য জাতি কখনও উন্নতির শিখরে উঠতে পারে না। তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে এলাকার মানুষের দোয়া ও সমর্থন নিয়ে বিজয়ী হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে যবুক, যুবতীদের পুর্ণবাসন। বেকার, নেশাগ্রস্থ্য থেকে যুব সমাজকে মুক্তি দিতে আমার সাধ্য মত উপজেলা পরিষদে থেকে কাজ করার চেষ্টা করবো বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


