বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফুটবলে আর্জেন্টিনার পরাজয়ে ভেড়ামারায় সমর্থকের আত্মহত্যা
/ ৫২ দেখা হয়েছে
বার : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

ওলি ইসলাম, ভেঢ়ামারা থেকে ॥ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্যানচাল সুমন হোসেন (৩০)নামের এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে। পারিবার ও বন্ধু মহল সূত্রে জানা যায়, সুমন আর্জেন্টিনার সমর্থক ছিল। তাই আর্জেন্টিনার হার সইতে না পেরে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। সে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকার মো: আফজাল হোসেনের একমাত্র ছেলে। গতকাল সোমবার (২০ জুলাই) নিজ বাড়ি থেকে ভোর সাড়ে পাঁচটায় তার ঝুলন্ত লাশ আত্মীয়-স্বজনের উদ্ধার করা হয়।পারিবারিক ও স্থানীয়রা সূত্রে জানা যায়,ভ্যানচালক সুমন হোসেন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে ভোর চারটার সময় বাসায় ফিরে। সে এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছিল। এ উপলক্ষে গতরাতে সে তার নিজের পক্ষ থেকে খিচুড়ি ও গোস্ত রান্নার আয়োজনও করেছিল। বাসায় ফিরে নিজ কক্ষের দরজা বন্ধ করে সুমন বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। সে সময় তার স্ত্রী জেমি খাতুন তাকে ঘুমিয়ে পড়তে বলে নিজেও ঘুমিয়ে যায়। জেমি খাতুন ভোর ৫ টা ২০ মিনিটের দিকে উঠে দেখে তার স্বামী শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে লাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তার চিৎকার চেঁচামেচিতে পরিবারের লোকজন জড়ো হয়। এসময় তার চাচা শশুর রবজেল ও প্রতিবেশী আব্দুল জলিল তাকে রশি কেটে নামিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমনের বন্ধু রিপন আলী বলেন, সে আর্জেন্টিনার খুব বড় ভক্ত ছিল। গতকাল রাতে সে আমাদের সবার জন্য খাওয়ারও আয়োজন করেছিল।আমরা একসাথে খেলা দেখতাম। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।তার বাবা আফজাল হোসেন বলেন, সুমন খেলা দেখে যখন বাসায় ঢুকে, আমি তখন মাঠে যাচ্ছিলাম। পরবর্তীতে আমার ভাই রবজেল মাঠে গিয়ে আমাকে ছেলের মৃত্যুর খবর দেয়। তার পরিবারে দুটি ছোট বাচ্চা আছে তাদের কি হবে? এটাই ভাবছি। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান,সুমন আর্জেন্টিনার হার মেনে নিতে পারিনি। তাই অভিমানে এমনটি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ