মিরপুর প্রতিনিধি ॥ কৃষকদের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশব্যাপী নদী -নালা, খাল- জল ধারা খনন ও পুণ খনন কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পূথক ভাবে চিথলিয়া ও ধুবইল ইউনিয়নের বাইশার বিল খাল নামক স্থানে কৃষকদের সুবিধার্থে খাল পুণ খনন কাজের মাটি কটে উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত আমান আজিজ। এ কাজের মাটি কেটে খালের উদ্ধোধন কালে শরীক হোন সহকারি কমিশনার ভূমি ঈশিতা খাতুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। ৬ মে ২০২৬ বুধবার সকালে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন সাং¯’াঃ দুর্যোগ ব্যব¯’াপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যব¯’াপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আয়োজনে ছিলেন মিরপুর উপজেলা প্রশাসন। প্রায় ৬০ লক্ষা টাকা বাজেটের এ কাজের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সার্বিক পরিচালনায় রাজনৈতিক অতিথি বৃন্দের মধ্যে এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক রহমত আলী রব্বান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, বিএনপি নেতা বিল্লাল হোসেন,চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক মেম্বার গোলাপ আলী, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকী, চিথলিয়া ইউপি সদস্য ও পিআইসি আব্দুর রহিম, ধুবইল ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুর সাত্তার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


