মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী খন্দকার রেজাউল করিমের গণসংযোগ
মিরপুর প্রতিনিধি ॥ আসন্ন কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক খন্দকার মাওলানা মোঃ রেজাউল করিম পৌরসভার ৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। খন্দকার মাওলানা মোঃ রেজাউল করিম মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং কুড়িপোল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ৮ এপ্রিল ২০২৬ বুধবার বিকালে বুধবারের হাটে, পৌরসভার পুরাতন বাজার ও পালপাড়া বাজারের গণসংযোগ করেন। এ সময় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, সহকারী সেক্রেটারী আমজাদ হোসেনসহ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নেতার সফল সঙ্গী ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরও সংবাদ
ফেসবুক পেজ


