বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কুষ্টিয়ায় ব্যবসায়ী ও পাম্প কর্মীদের উত্তেজনা
/ ২১৬ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে তেল নিতে বাইকারদের দীর্ঘ লাইনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পাম্প কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কু?ষ্টিয়া শহরের মজমপুর এলাকায় কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশনে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,তেল নিতে আসা বাইকারদের দীর্ঘ লাইনের কারণে সড়কের একাংশ দখল হয়ে যায়। এতে আশেপাশের দোকানগুলোতে ক্রেতা প্রবেশে বিঘ্ন ঘটে এবং ব্যবসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা। এক পর্যায়ে ব্যবসায়ী ও পাম্পের কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও বাইকারদের সঙ্গে কথা বলেন। তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ