বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পাঁচ জেলায় সড়কে ঝরলো ২৩ প্রাণ
/ ৪০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

এনএনবি : কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, পাবনা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। সব মিলিয়ে চার জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪৬ জন। শনিবার (২১ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব জানা গেছে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিন শিশু রয়েছেন। রোববার (২২ মার্চ) ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন নিহতদের নাম-পরিচয়ের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিচে দেওয়া হলো- নোয়াখালী- সোনাইমুড়ীর সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩)। ঝিনাইদহ- মহেশপুরের পিন্টুর স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তার দুই শিশুসন্তান খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪)। এছাড়া সদর উপজেলার মো. মোকতার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০)। যশোর- যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) ও একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (৫৫)। এছাড়া চাঁদপুরের কচুয়ার মোমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদরের মো. সিরাজুল দৌলার মেয়ে সায়েদা (৯), মাগুরার মোহাম্মদপুরের ওহাব শেখের ছেলে ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬)। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২২ মার্চ) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। ৫ জন আহত হন। অপরদিকে হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- পিকআপ চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এদিকে বান্দরবানের সুয়ালকে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক কিউবি রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে ভর্তি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস বান্দরবান প্রবেশের মুখে সুয়ালক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
এছাড়া রোববার সকালে পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে জুলফিকার ইসলাম জিল্লুর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিয়ে পিঁড়িতে বসতেন তিনি। সেই বিয়ের দাওয়াত দিতে প্রাইভেটকার নিয়ে একাই যাচ্ছিলেন বোনের বাড়িতে। নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  এদিকে নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। হতাহতরা সবাই ইজিবাইকের আরোহী। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মজিবুর রহমান। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) বাবুল (৩৫)। তারা তিনজনই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইকটির চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। স্থানীয়দের বরাতে ওসি মজিবর রহমান বলেন, সকালে ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও দুজন মারা যান। ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর শোক দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনার কারণ নির্ণয়ে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে। অপর একটি কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রতিটি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। জনগণের যাতায়াত নির্বিঘœ ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ